বাউলশিল্পী আবুল সরকারের জামিন আবারও নামঞ্জুর

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৪

মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের জামিন দ্বিতীয়বারের মতো নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান তার জামিন নামঞ্জুর করেন।

আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী জানান, গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম জামিন শুনানি হয়। বিচারক জামিন নামঞ্জুর করেন। এরপর আজ ফৌজদারি বিধিমোতাবেক জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করা হয়। এতে আসামিপক্ষের তিনিসহ (জিন্নত আলী) কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে জামিন শুনানিতে অংশ নেন সরকারি কৌসুঁলি (পিপি) নূরতাজ আলম বাহার। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ জামিন নামঞ্জুর করেন।

পিপি নূরতাজ আলম বাহার বলেন, আবুল সরকার যে কটূক্তি করেছেন, তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে ধারায় (২৯৫ এর ‘ক’ ধারা) আসামির বিরুদ্ধে মামলা হয়েছে, তা জামিন অযোগ্য অপরাধ।

মামলার এজাহার এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে মানিকগঞ্জ জেলা ডিবির কার্যালয়ে আনা হয়। ওই দিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/এএম/এম/
সম্পর্কিত
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
ফোরকান হত্যা মামলায় গ্রেফতার যুবলীগের সাবেক সভাপতি
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
সর্বশেষ খবর
থুতনির মেদ কমিয়ে ত্বক টানটান করতে হাইফু, কী এই সৌন্দর্য চিকিৎসা?
থুতনির মেদ কমিয়ে ত্বক টানটান করতে হাইফু, কী এই সৌন্দর্য চিকিৎসা?
এক ভবনের ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার চেষ্টা, নিচে পড়ে শিশুর মৃত্যু
এক ভবনের ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার চেষ্টা, নিচে পড়ে শিশুর মৃত্যু
পুলিশের গোলবৃষ্টি, মোহামেডানের দাপুটে প্রত্যাবর্তন
পুলিশের গোলবৃষ্টি, মোহামেডানের দাপুটে প্রত্যাবর্তন
দুর্গাপূজার নিরাপত্তায় হেলিকপ্টার-ড্রোন, ২৪ ঘণ্টার হটলাইন
দুর্গাপূজার নিরাপত্তায় হেলিকপ্টার-ড্রোন, ২৪ ঘণ্টার হটলাইন
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার