জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে ছাত্রলীগ কর্মী আটক

সাভার প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৩

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের  জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে শেখ শিমন (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। 

আটক শেখ শিমন সাভারের আশুলিয়ার পাবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।

জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। তাদের মধ্য থেকে শিমন নামে এক যুবককে আটক করা হয়েছে। তবে তাকে কী মামলায় গ্রেফতার দেখানো হবে, তা পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
সরকার জায়গাটা সুন্দর করে গড়ে তুলেছে, ধরে রাখার দায়িত্ব এলাকাবাসীর: প্রধানমন্ত্রী
সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
সাভারে পোশাকশ্রমিকের মৃত্যু, সিসিটিভিতে কর্মকর্তার চড়াও হওয়ার দৃশ্য
সর্বশেষ খবর
প্রথমবার কালো ধান চাষে চমক, বিঘায় আয় ৭২ হাজার টাকা
প্রথমবার কালো ধান চাষে চমক, বিঘায় আয় ৭২ হাজার টাকা
ওপেন-জ: ভ্রমণের এই রহস্যময় কৌশল জানেন কি?
ওপেন-জ: ভ্রমণের এই রহস্যময় কৌশল জানেন কি?
নতুন ফোন বা হার্ডড্রাইভে পুরো স্টোরেজ ব্যবহার করা যায় না কেন?
নতুন ফোন বা হার্ডড্রাইভে পুরো স্টোরেজ ব্যবহার করা যায় না কেন?
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী-চট্টগ্রামেও
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী-চট্টগ্রামেও
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক