জাতীয় পতাকা নামাতে গিয়ে ছাদ থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ১৪:২৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৩

গাজীপুরে কারখানার ছাদ থেকে জাতীয় পতাকা নামাতে গিয়ে নিচে পড়ে টার্গেট ডেনিম অ্যান্ড ক্যাজুয়াল ওয়্যার পোশাক কারখানার নিরাপত্তা কর্মী জাহিদুল ইসলামের (৪৮) মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিরাপত্তা কর্মী জাহিদুল ইসলাম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা গ্রামের আঞ্জব আলীর ছেলে। তিনি নাওজোর এলাকার বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিনের বাসায় ভাড়া থেকে ওই কারখানায় জুনিয়র নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকার (ইসলামপুর রোড) টার্গেট ডেনিম অ্যান্ড ক্যাজুয়াল ওয়্যার পোশাক কারখানার ভেতরে দুর্ঘটনায় নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে নিহতের সহকর্মী জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার সময় কারখানার দ্বিতীয় তলার ছাদ থেকে পতাকা নামানোর জন্য ছাদে ওঠেন জাহিদুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে থাকা কংক্রিটের ওপর পড়ে গিয়ে মাথা এবং মুখে আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পাশেই স্থানীয় রাহাতুন্নেসা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টার্গেট ডেনিম অ্যান্ড ক্যাজুয়াল ওয়্যার পোশাক কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, কারখানার একজন নিরাপত্তা কর্মী জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক কারখানার পাশের একটি হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়েছে। হঠাৎ করে কেন অসুস্থ হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে আমি কিছুই জানি না।

কারখানার পরিচালক মিরাজুল ইসলাম দুপুর ১২ টায় সাংবাদিকদের জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কারখানা বন্ধ ছিল। নিরাপত্তা কর্মীর মৃত্যুর বিষয়টি শুনেছি, আমি কারখানায় যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারবো।

বাসন থানার ওসি) হারুন-অর-রশিদ বলেন, কারখানার ছাদ থেকে পতাকা নামানোর সময় হঠাৎ মাথা ঘুরে ছাদ থেকে নিচে পড়ে মাথায় ও মুখে আঘাত পায় নিরাপত্তা কর্মী জাহিদুল ইসলাম। সহকর্মীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। পুলিশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের সুরতহাল করেছে। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ
ক্যানসারের কথা কেন গোপন রেখেছিলেন ডলি পার্টন, জানালেন ভাগনি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?