সেনাসদস্য জাহাঙ্গীরকে কিশোরগঞ্জে দাফন, বাড়িতে শোকের মাতম

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৫, ২১:০৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ২১:০৫

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশের সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নিজ গ্রাম তারাকান্দিতে তাকে দাফন করা হয়।

এর আগে বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে জাহাঙ্গীর আলমের মরদেহ পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনা হয়। তারপর সড়কপথে নেওয়া হয় গ্রামের বাড়ি তারাকান্দিতে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সেনাবাহিনীর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। পরে জানাজা শেষে দাফনের মাধ্যমে শেষ বিদায় জানানো হয়।

২০১৪ সালের অক্টোবর মাসে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন জাহাঙ্গীর আলম। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য চলতি বছরের ৭ নভেম্বর সুদানের আবেই শহরে যান তিনি। তিনি তারাকান্দি গ্রামের হযরত আলীর ছেলে। তিন ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর ছিলেন মেজো। বড় ভাই মো. মোস্তফা প্রবাসী এবং ছোট ভাই মো. শাহিন মিয়া কৃষিকাজ করেন। পরিবারে বাবা-মা, দুই ভাই, স্ত্রী রুবাইয়া আক্তার ও তিন বছরের একমাত্র ছেলে ইরফানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাবা মো. হযরত আলী জানান, তার অন্য এক ছেলেকে যেন সেনাবাহিনীতে চাকরি দেওয়া হয়। না হয় তাদের সংসার চালাতে হিমশিম খেতে হবে।

/এএম/
সম্পর্কিত
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
বিশ্বজুড়ে শান্তিরক্ষীরা অবদান রাখলে মুসলিম বিশ্বে কেন নয়: হুমায়ুন কবির
সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন রবিউল, শায়িত হলেন পারিবারিক কবরস্থানে
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক