‘চাঁদাবাজির সময়’ সম্রাট বাহিনীর প্রধানকে পিটিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৫, ১৭:২৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৬

রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে অমৃত মণ্ডল ওরফে সম্রাট (২৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় দুটি অস্ত্রসহ তার সহযোগী সেলিমকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। 

গতকাল (বুধবার) রাত ১১টার দিকে উপজেলার হোসেনডাঙ্গা পুরাতন বাজার এ ঘটনা ঘটে। নিহত অমৃত মণ্ডল ওরফে সম্রাট পুলিশের তালিকাভুক্ত সম্রাট বাহিনীর প্রধান। তিনি উপজেলার হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মণ্ডলের ছেলে বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমৃত মণ্ডল নিজের নামে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে আশপাশের এলাকায় ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি করতেন। আওয়ামী লীগ সরকারের সময় ভারতে পালিয়ে থেকেও সম্রাট বাহিনীর মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন। সম্প্রতি তিনি নিজ এলাকায় ফিরে আসেন।

এর মধ্যে হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকার এক ব্যক্তির বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেন অমৃত। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার সম্রাট ও তার বাহিনীর সদস্যরা ওই বাড়িতে যান। এ সময় বাড়ির মালিককে না পেয়ে তার ছেলেকে মারধর করা হয়। একপর্যায়ে বাড়ির লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দিলে আশপাশের লোকজন গিয়ে সম্রাটকে পিটুনি দেন। এতে ঘটনাস্থলে মৃত্যু হয়। অন্য সহযোগীরা পালিয়ে গেলেও সেলিম শেখ স্থানীয় জনতার হাতে ধরা পড়েন। দুটি আগ্নেয়াস্ত্রসহ সেলিমকে পুলিশে দেন স্থানীয় লোকজন।

ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাটের নামে হত্যাসহ একাধিক মামলা আছে। তার সহযোগী সেলিমকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গানসহ আটক করা হয়েছে। সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
আইনজীবীকে পুলিশে দিলো জনতা, পরে সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে
‘বাংলাদেশি’ সন্দেহে গভীর রাতে ধরপাকড়: পশ্চিমবঙ্গে কোথায় পাঠানো হচ্ছে মুসলিমদের?
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
সর্বশেষ খবর
ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার
ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার
গ্যাস নিয়ে বড় সুখবর
গ্যাস নিয়ে বড় সুখবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৪ 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৪ 
বাঁশ দিবসে বাঁশের কদর বাড়ুক, বাঁশ দেওয়া কমুক!
বাঁশ দিবসে বাঁশের কদর বাড়ুক, বাঁশ দেওয়া কমুক!
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম