বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবলো বাল্কহেড, নিখোঁজ ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৫, ১৫:১৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ‘সুন্দরবন-১৬’ নামের ঢাকাগামী লঞ্চের ধাক্কায় ‘কাশফা স্নেহা’ নামের একটি মাটিবোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডটির কেবিনে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বুড়িগঙ্গা নদীর ফতুল্লার ধর্মগঞ্জে আফসার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘাটে।

নিখোঁজ শ্রমিক দুই জন হলেন পটুয়াখালী জেলার জহিরুল ইসলাম শাকিল (২৫) ও ঝালকাঠির হাসান (২০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লা ধর্মগঞ্জের আফসার ফিলিং স্টেশনের সামনে বুড়িগঙ্গা নদীতে মাটিবোঝাই ‘কাশফা স্নেহা’ বাল্কহেডটি ঘাটে নোঙর করা ছিল। সকাল ৭টার দিকে ‘সুন্দরবন-১৬’ ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চটি নদীর তীরে নোঙর করা বাল্কহেডটির পেছনের দিকে (কেবিন সাইটে) সজোরে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ওপরে থাকা তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে কেবিনে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ হন। ধাক্কা দেওয়ার পর লঞ্চটি ঢাকার দিকে চলে যায়।

স্থানীয়রা বলছেন, ঘন কুয়াশার কারণেই লঞ্চচালক নোঙর করা বাল্কহেডটি দেখতে পাননি। যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে পাগলা নৌপুলিশ ফাঁড়ির ওসি আকিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় বাল্কহেডটি পানিতে তলিয়ে যায়। এ ঘটনা এখন পর্যন্ত দুই শ্রমিক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। এছাড়া বাল্কহেডটির বাকি শ্রমিকরা সাঁতরে তীরে উঠে গেছেন।

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সুন্দরবন-১৬ যাত্রীবাহী লঞ্চটি নদীর তীরে নোঙর করা মাটিভর্তি বাল্কহেডকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ফলে বাল্কহেডটির পেছনের অংশ ভেঙে সঙ্গে সঙ্গে ডুবে যায়। পুলিশ নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী