গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৬, ০৩:০৫ আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৩:০৫

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম মোকলেছ মোল্লা (৪৩)।

তিনি কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তাড়াইল এলাকার আবুল কালাম মোল্লার ছেলে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের নাজিরের মোড় নামক এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় মোকলেছ কাশিয়ানী উপজেলার তাড়াইল বাজার থেকে প্রতিবেশী সাকিবের সঙ্গে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। নাজির কাজীর মোড় নামক এলাকায় পৌঁছালে চার-পাঁচ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে হামলা চালায়। মোকলেছের সঙ্গে থাকা সাকিব পালাতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মোকলেছকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। এ সময় তার শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে মোকলেছ মোল্লাকে গুরুতর জখম অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শব্দ বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে নিয়তের স্বজনদের কাছ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রকৃত দোষীদের গ্রেফতার এর আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, অভিযোগ না পেলেও পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে এবং সেটা অব্যাহত রয়েছে। নিহতের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামলো আরও ২৬ প্লাটুন বিজিবি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম