আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৬, ২৩:৪০ আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ২৩:৪০

নারায়ণগঞ্জের বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাত জন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার একরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- ওই কারখানার শ্রমিক হান্নান (৪৫), মঞ্জুর (২৮), হাবীব (৪৩), রাকিবুল (২৫), খোরশেদ (৩৫), তারেক (২৬) ও ফেরদৌস (৩৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকিজ সিমেন্ট কারখানার ভেতরে পলি ফাইভার ইউনিটে সিমেন্টর ব্যাগ তৈরি করা হয়। সেখানে হিট এক্সচেঞ্জ নামের মেশিনের বয়লার বিস্ফোরণ হলে সাত জন শ্রমিক দগ্ধ হন। এ সময় কারখানাটির নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। 

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহাকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‌‘আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে সাত জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কী থেকে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে নিশ্চিত করে বলা সম্ভব হবে।’ 

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, ‘সন্ধ্যা পৌনে ৬টার দিকে কারখানাটির বয়লার কক্ষে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাচের প্রাচীর ভেঙে যায়। বয়লার কক্ষে কর্মরত সাত জন শ্রমিকের শরীরের কিছু অংশ পুড়ে যায় এবং তাদের শরীরে কাচের আঘাত লাগে।’

/এএম/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
সাংবাদিকদের ওপর হামলা চতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজ
সাংবাদিকদের ওপর হামলাকারীরা ভিডিওতে স্পষ্ট, তবু অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রশাসনের
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি