বেতনের দাবিতে আন্দোলন, শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৬, ১১:৫২আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:৫২

গাজীপুরের টঙ্গীতে এক্সপার্ট ভিলেজ লিমিটেড পোশাক কারখানার দুটি ইউনিটের শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এতে অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে মা আওয়ার টাওয়ার এবং আলম টাওয়ারের শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অসুস্থ শ্রমিকদেরকে কারখানা কর্তৃপক্ষ দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়।

কারখানা প্রশাসনিক ব্যবস্থাপক (অ্যাডমিন ম্যানেজার) সুজন বলেন, শ্রমিকরা কেন এবং কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে তা বলতে পারছি না। আমরা অসুস্থ শ্রমিকদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছি। আপাতত তারা শঙ্কামুক্ত। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অসুস্থতার প্রকৃত কারণ নির্ধারণে কাজ করছে কারখানা কর্তৃপক্ষ।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ সুলতানা বলেন, অসুস্থ শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্ট, মাথা ঘোরা সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে। এখন অনেক শ্রমিক আশঙ্কামুক্ত রয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

প্রসঙ্গত, নভেম্বর মাসের বেতন পরিশোধ না হওয়ায় গত রবিবার শ্রমিকরা সারাদিন আন্দোলন করেন। একই দাবিতে সোমবার সকালে কাজে যোগ দিয়েও তারা পুনরায় আন্দোলন করেন। আন্দোলনের মধ্যেই হঠাৎ একে একে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। তবে কী কারণে অসুস্থতা হয়ে পড়ছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি