পাম্পে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল, কর্মচারী গাড়ির সামনে দাঁড়ালে চাপা দিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৬, ১৪:৫৪ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:০৫

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনের সামনে দ্রুতগতির জিপ গাড়িচাপায় পাম্প শ্রমিক রিপন সাহা (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। 

পাম্পের কর্মচারীদের দেওয়া তথ্য মতে জানা গেছে, একটি কালো জিপ গাড়ি। যার নম্বর ঢাকা মেট্রো- ঘ ১৩-৩৪৭৬। চালক এসে ৫ হাজার টাকার তেল নেন। টাকা না দিয়ে চলে যেতে গেলে রিপন গাড়ির সামনে গিয়ে বাধা প্রদান করলে তাকে চাপা দিয়ে চলে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই তার মাথা থেঁতলে মৃত্যু হয়। 

পাম্পের সিসিটিভি ফুটেজ দেখা যায়, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন গাড়িতে তেল নিচ্ছেন। পরে টাকা না দিয়ে চলে যান তিনি। 

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, রাতে করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল একটি কালো রঙের জিপ গাড়ি। এ সময় টাকার জন্য রিপন সাহা দৌড়ে মহাসড়কে যান। এর কিছুক্ষণ পরে অন্য শ্রমিক জাকির হোসেন মহাসড়কে রিপনের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় লাশ মাথা ও মুখ থেঁতলানো ছিল।

ওসি আরও জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করে রাজবাড়ী 
সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলমান আছে।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আবুল হাসেম সুজনকে আটক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন
ঘুষ-দুর্নীতির অভিযোগ ৫ প্রকৌশলীর বিরুদ্ধে, বদলিই কি একমাত্র শাস্তি?
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে কমবে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা
রাতে কমবে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক