পাম্পের কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যা: গ্রেফতার সুজন যুবদলের কেউ নন

রাজবাড়ী প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৯

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ফিলিং স্টেশনের কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার আবুল হাসেম সুজন (৫৪) যুবদলের কেউ নন বলে জানিয়েছে রাজবাড়ী জেলা যুবদল।

রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আবুল হাসেম সুজন নামে এক গাড়ির মালিকের বিরুদ্ধে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাওয়াতে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। যাকে যুবদল নেতা পরিচয়ে গতকাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রকৃতপক্ষে আবুল হাসেম সুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় বিধি ভঙ্গ করে ২০১৯ সালের ২৮ জানুয়ারি রাজবাড়ী শহরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। যা দৈনিক মানবজমিনসহ জাতীয় ও স্থানীয় অনেক পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে সুজনের সঙ্গে যুবদলের কোনও সম্পর্ক নেই।

তাই আজ থেকে প্রায় ৭ বছর আগে পদত্যাগ করা একজনকে যুবদল পরিচয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা সত্যিই দুঃখজনক। জাতীয়তাবাদী যুবদল সব সময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনীতির চর্চায় বিশ্বাসী এবং কোনও ধরনের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।

যুবদল স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে, কোনও ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই। তাই অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের এবং এ জাতীয় অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল খায়রু, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক গাজী মাসুদ রানা, জেলা যুবদলের নেতা রকিব হাসান মিঠুন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, ক্ষমা চাইলেন শিবিরকর্মী
সর্বশেষ খবর
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
তুলে নেওয়ার পর নববধূর ভিডিও বার্তা: ‘গেইলেও কোনও লাভ নাই’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা