আ.লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

শরীয়তপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৪১

শরীয়তপুর সদর উপজেলায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলার শৌলপাড়া ইউনিয়নের মনর খান উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

জানা গেছে, অনুষ্ঠানে শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালুর হাত ধরে আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মান্নান খান ভাসানী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ খান, শৌলপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা ইদ্রিস খান এবং শৌলপাড়া ইউপি সদস্য আলমগীর বেপারী। তাদের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির বিকল্প নেই। আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে আজ বিএনপিতে শামিল হয়েছি।

এ সময় বিএনপির নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে দলে নেন এবং বিএনপি নেতারা বলেন, আজকের এই গণযোগদান প্রমাণ করে মানুষ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি চায়। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এই যোগদান জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করবে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করলেন রিজভী 
কোনও চাপে নয়, আমাদের প্রয়োজনে আরও বিমান কিনবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
দেশে প্রথম রোবোটিক সার্জারি, একদিনে দুই রোগীর অস্ত্রোপচার
দেশে প্রথম রোবোটিক সার্জারি, একদিনে দুই রোগীর অস্ত্রোপচার
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা