বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৬, ১৫:২৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৫:৪১

মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর ভাড়ারিয়া গ্রামের নুরুজ্জামানের বাড়ির ভাড়াটিয়ার নিজ বসতঘর থেকে রক্তাক্ত অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আমেনা বেগম(৩৫) ও ১০ বছরের শিশু কন্যা মরিয়মের লাশ উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত আমেনা বেগম সিরাজদিখান উপজেলার নয়ানগর গ্রামের মৃত আব্দুল লতিফের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার আমেনা বেগমের বসতঘর থেকে সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খোলেন স্থানীয়রা। এ সময় ভেতরে মা ও মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পান তারা। পরে স্থানীয়রা দ্রুত থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত লাশ দুটি উদ্ধার করে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত মা ও মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী দিনমজুর মিজান মিয়া পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ, জানান ওসি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান