দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, মারা গেলেন ৩ জনই

গাজীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৬, ১৩:১১ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:৫৯

গাজীপুরে এক মা তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এবং কেন তিনি এ ঘটনা ঘটিয়েছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নপাড়া এলাকার রেল ক্রসিংয়ে ঘটনাটি ঘটে।

নিহত হাফেজা খাতুন মালা (২৫) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ সোম (সোম নতুন বাজার) এলাকার মোজাম্মেল হকের মেয়ে। সঙ্গে থাকা দুই শিশু হাফেজা খাতুন মালার সন্তান বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে শিশুদের নাম জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে হাফেজা খাতুন মালা পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়নেরপাড়া এলাকায় রেললাইনের ওপরে তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় ট্রেনের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তিনটি লাশ উদ্ধার করেছে। দুই সন্তান নিয়ে হাফেজা খাতুন মালা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এবং কেন তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বন্ধুকে মেরে নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মাথার খুলিসহ ৭৭টি হাড় উদ্ধার
রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে মিললো মা-বাবাসহ ৫ জনের মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত