গাজীপুরে আসামি ধরতে গিয়ে ‘স্বজনদের হামলায়’ দুই পুলিশ আহত

গাজীপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৬, ১৮:২৭ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:২৭

গাজীপুরের শ্রীপুরে গ্রেফতারি পরোয়ানার সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মতিনকে (৪২) ধরতে গিয়ে তার ‘স্বজনদের হামলায়’ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ। আহতরা হলেন- শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদ খান এবং শহিদুল ইসলাম। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আসামি আব্দুল মতিন টেংরা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। ২০১৯ সালের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানার সাজাপ্রাপ্ত আসামি তিনি।

ওসি নাছির আহমদ বলেন, ‘২০১৯ সালে করা একটি মামলার আসামি আব্দুল মতিনসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দুপুরে এএসআই এমদাদ খান এবং শহিদুল ইসলাম আব্দুল মতিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। এ সময় আসামি তার দুই ভাই দৌড়ে পালিয়ে যান। তাদের ধরতে গেলে আব্দুল মতিনের স্ত্রী, মেয়ে ও স্বজনরা পুলিশের ওপর হামলা করেন। খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল মতিনকে গ্রেফতার এবং আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করেন। পুলিশের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, ফজলুল হক আমিনী গ্রেফতার
অপ্রতিম হত্যা: কবে আদালতে চার্জশিট দেবে পুলিশ, জানালেন এসপি
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত