যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ০১:৫১ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৫১

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকায় নাম আগে-পরে দেওয়া বাগবিতণ্ডার জেরে এক যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হন। শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজহার উদ্দিন কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীরা জানান, শনিবারের একটি দলীয় কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসেন। আলোচনার একপর্যায়ে কর্মসূচির তালিকায় নামের অবস্থান নিয়ে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিব হোসেনের কথাকাটাকাটি শুরু হয়।

বাগবিতণ্ডার একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ, সিনিয়র সহসভাপতি আজহার, যুবদলের সভাপতি রিপন ও এমরাতকে মারধর করেন। এ সময় রাজিবের ঘুষিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আজহার। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিন জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে আজহারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাঞ্চন পৌর বিএনপির নেতারা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
রাজধানীতে ছুরিকাঘাতে নিহত ১
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, প্রাণ গেলো অটোরিকশাচালকের
সর্বশেষ খবর
মাদক প্রতিরোধের কাজ শুরু করতে হবে পরিবার থেকেই: ইশরাক হোসেন
মাদক প্রতিরোধের কাজ শুরু করতে হবে পরিবার থেকেই: ইশরাক হোসেন
সাফের সেমিফাইনাল দেখতে দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে আসার আহ্বান ডিএমপির
সাফের সেমিফাইনাল দেখতে দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে আসার আহ্বান ডিএমপির
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
বাসদের (মার্কসবাদী) তৃতীয় কনভেনশন: সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবানের ডাক
বাসদের (মার্কসবাদী) তৃতীয় কনভেনশন: সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবানের ডাক
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম