বিদ্যালয়ে বিএনপি জোটের প্রার্থীর টাকা বিতরণ, দেড় লাখ জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ১৯:৩৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৯:৩৭

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর টাকা বিতরণের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে ওই প্রতিষ্ঠানে নির্বাচনি প্রচারণা চালানোর দায়ে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। 

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ফতুল্লা দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টাকা বিতরণের ভিডিও ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী জমিয়তে উলায়ামে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন। 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করছেন। পুরস্কারের সঙ্গে এক হাজার টাকার দুটি করে নোট দিচ্ছেন বিজয়ীদের। এ সময় পাশে থাকা এক ব্যক্তি টাকা গ্রহণ করা ব্যক্তিদের কাসেমীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া ওই অনুষ্ঠানে মাইকে প্রকাশ্যে কাসেমীকে ভোট দেওয়ার প্রচারণা চালানো হয়। 

এমন প্রচারণার খবর পেয়ে বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করেন। 

এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদ্যালয়ে নির্বাচনি প্রচারণা চালানো ও টাকা বিতরণের ভিডিও দেখেছি। বিদ্যালয়ে ভোটের প্রচারণা চালানোর দায়ে ওই প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি টাকা বিতরণের ভিডিও নির্বাচনি অনুসন্ধান টিমকে দেওয়া হয়েছে। তারা বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনি প্রচারণা চালানোর দায়ে ওই প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া টাকা বিতরণের ভিডিও যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান