পদ্মা সেতু এলাকায় নদীতে গোসলে নেমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ২২:০৮ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ২২:০৮

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. নাঈম। তিনি এমআইএসটির সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৯টা পর্যন্ত তার সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারে কাছে এমআইএসটির ১৮ জন ছাত্র নৌকা নিয়ে পদ্মা সেতু দেখতে যান। এ সময় পদ্মা সেতুর কাছে গিয়ে তিন ছাত্র গোসল করার জন্য নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠলেও একজন নিখোঁজ হন। তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।’

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন রাত ৯টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও নিখোঁজ ছাত্রের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কাজ অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
পদ্মা সেতু যেভাবে বদলে দিলো মোংলা বন্দরের রফতানি চিত্র
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নারীর মৃত্যু, এক পরিবারের ৪ জন নিখোঁজ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি