নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৯৫টি ককটেল উদ্ধার, আটক ৩

শরীয়তপুর প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকা থেকে ৯৫টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়।

এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই এলাকা থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নড়িয়া থানার এসআই অখিল রঞ্জন সরকার সূত্র জানায়, পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকার একটি বাড়িতে ককটেল রাখা হয়েছে— এমন তথ্য আসে পুলিশের কাছে। এরপর আজ ভোরে নড়িয়া থানার পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। এলাকার পেদা মসজিদের বারান্দা ঘর, ওই গ্রামের খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার ঘর থেকে ১২টি বালতিতে রাখা ৯৫টি ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ সময় সেখান থেকে কয়েকটি টেঁটা, রামদাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা (১৮) নামের তিন জনকে আটক করে।

পুলিশ জানায়, গত বছরের আগস্টে ওই এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করেছিল পুলিশ। ককটেলগুলো পুলিশের অ্যান্টি-টেরোরিজম ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করে। নড়িয়ার পোড়াগাছার পাশের গ্রাম জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দির একটি বাড়িতে গত ৮ জানুয়ারি ককটেল বিস্ফোরণে তিন ব্যক্তি নিহত হন। গত তিন দিনে নড়িয়ায় আরও তিনটি স্থান থেকে ২২টি ককটেল উদ্ধার করে পুলিশ।

নড়িয়া থানার ওসি বাহার মিয়া বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে তৎপর আছেন। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। প্রতিটি ঘটনায় মামলা হচ্ছে, আসামি গ্রেফতার হচ্ছে। পোড়াগাছা এলাকা থেকে যে ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে, ওই ঘটনায় মামলা করা হবে। আর ঘটনাটি ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। সেখানে এই ককটেলগুলো কী উদ্দেশে কারা রেখেছিল, তা খোঁজা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করলো পুলিশ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
এবার ককটেল পাওয়া গেলো বুদ্ধিজীবী কবরস্থানে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি