বিএনপির মিছিলে গ্যাস বেলুন নেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ২১

গাজীপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৯

গাজীপুরের টঙ্গীতে বিএনপির নির্বাচনি মিছিলে যোগ দিতে গ্যাস বেলুন নেওয়ার সময় বিস্ফোরণে অন্তত ২১ জন দগ্ধ হয়েছেন। সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে টঙ্গীর হোন্ডা রোড এলাকায় বিএনপি অফিসের সামনে রাখা গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- অনিক (২৭), হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), আকাশ (২৮), রমজান (১৮), রাফি (১২), বিজয় (১৬), তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), নুরু (১৮), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২), মারুফ (২২), রুবেল (৩৪) ও রাব্বিসহ (১৩) ২১ জন। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নির্বাচনি গণমিছিলে নেওয়ার জন্য টঙ্গীর হোন্ডা রোড এলাকায় বিএনপি অফিসের সামনে বেশ কিছু গ্যাস বেলুন রাখা ছিল। একপর্যায়ে বেলুনগুলো বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ২১ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনালের হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনালের হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, ‘দগ্ধ অবস্থায় ২১ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের প্রায় সবার অবস্থাই গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘টঙ্গীর হোন্ডা রোডের মাথায় বিএনপি অফিসের সামনে রাখা গ্যাস বেলুনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ২১ জন দগ্ধ হন।’

আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া রবিউল ইসলাম বলেন, ‘বিকালে গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনি প্রচারণার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। তখন মিছিলের সঙ্গে নিতে একটি ঘরের ভেতরে রাখা বেশ কিছু গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে দগ্ধ অবস্থায় ২১ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।’

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ‘দগ্ধদের ড্রেসিং চলছে। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

/এএম/ 
সম্পর্কিত
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
দক্ষ মানবসম্পদ গড়ে জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে হবে: চিফ হুইপ
দক্ষ মানবসম্পদ গড়ে জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে হবে: চিফ হুইপ
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি