তনু হত্যার বিচার প্রচলিত আইনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাভার প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৬, ০৪:৪৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ০৪:৪৮

কু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মিল্লার  সোহাগী জাহান তনু হত্যার বিচার দেশের প্রচলিত আইনেই হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, দেশে যে সকল হত্যা হয়েছে তার বিচার পুরনো আইনেই সম্পন্ন হয়েছে। তনু হত্যার বিচারও দেশের প্রচলিত আইনেই হবে। সোমবার সন্ধ্যায় আশুলিয়ায় গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অভিষেক অনুষ্ঠানে ‘পুরনো আইনে তনু হত্যার সুষ্ঠু বিচার সম্ভব নয়’—প্রধান বিচারপতির সম্প্রতি এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  তিনি এ সব কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি আশুলিয়ায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের হাতে পুলিশের এক এসআইকে মারধরের প্রসঙ্গে জানান, অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম