প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন রানা প্লাজার সোহেল রানা 

সাভার (ঢাকা) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬

প্যারোলে মুক্তি পেয়ে সাভারে এসে মায়ের জানাজায় অংশ নিয়েছেন রানা প্লাজা ট্র্যাজেডির অন্যতম অভিযুক্ত ও ভবনের মালিক সোহেল রানা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার পৌর এলাকার একটি মাদ্রাসা মসজিদে আয়োজিত জানাজায় তিনি অংশগ্রহণ করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের মৃত্যুতে জানাজায় অংশ নেওয়ার জন্য সোহেল রানা প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। আবেদন মঞ্জুর হওয়ার পর শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশি পাহারায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে সাভারে নিয়ে আসা হয়। জানাজা শেষে রাত সাড়ে ৭টার দিকে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

জানাজায় অংশ নিয়ে সোহেল রানা উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, “আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে সবাই মাফ করে দেবেন।” এ সময় সাভার মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সোহেল রানার মা মর্জিনা বেগম দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লার মৃত আব্দুল খালেকের স্ত্রী।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৪ জন শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই কারাগারে বন্দি রয়েছেন সোহেল রানা। 

/এসটি/ 
সম্পর্কিত
স্বামী যাকে বাসায় ডেকে আনলেন, তিনি কেড়ে নিলেন ৩ জনের প্রাণ
সাভারে এসবি পুলিশকে পিটিয়ে হত্যায় গ্রেফতার আরও ৮
মৃত ভ্রুণসহ দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব