গৃহপরিচারিকাকে নির্যাতনের মামলায় চিকিৎসক গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৯

সাভারের আশুলিয়ায় ১০ বছরের এক শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে করা মামলায় জাহিদুল ইসলাম নামে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী ডা. মারিয়া আক্তারকেও মামলার আসামি করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে মামলার পর আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ের একটি ভাড়া বাসা থেকে ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়। শিশুটির (১০) বাড়ি পাবনায়। প্রায় ১১ মাস ধরে ওই চিকিৎসক দম্পতির বাসায় কাজ করছিল। শনিবার রাতে মামলা করে তার পরিবার।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ মাস ধরে চিকিৎসক দম্পতির বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করছিল শিশু। প্রথম মাসে যত্ন করলেও পরের মাস থেকেই স্বামী-স্ত্রীর অমানবিক নির্যাতন শুরু হয়। গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয় শিশুটির জিহ্বাসহ শরীরজুড়ে। এতে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জেনে থানায় মামলা করে তার পরিবার। 

ওসি রুবেল হাওলাদার বলেন, ‌‘মামলার পর রাতেই ওই চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু