টিকটকে প্রেম, গাজীপুর থেকে রাজবাড়ীতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

রাজবাড়ী প্রতিনিধি
০১ মার্চ ২০২৬, ২৩:১৩ আপডেট : ০১ মার্চ ২০২৬, ২৩:১৩

রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২২ বছর বয়সী এক তরুণী। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার সরিষা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার মধ্যরাতে ওই তরুণী দুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাংশা মডেল থানায় মামলা করেছেন। রবিবার বিকালে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বিষয়টি জানিয়েছেন।

মামলার আসামিরা হলো- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল ও একই ইউনিয়নের মো. আরশেদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল। ভুক্তভোগী তরুণী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা। বর্তমানে গাজীপুর মহানগর এলাকায় বসবাস করেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে সরিষা ইউনিয়নের জয়নাল শেখের ছেলে সজলের (২৩) সঙ্গে পরিচয় হয় তরুণীর। কথোপকথনের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয় সজল। কিন্তু তুচ্ছ বিষয় নিয়ে ভুল–বোঝাবুঝির জেরে গত ১৪ ফেব্রুয়ারি তাদের সম্পর্কে ফাটল ধরে। এরপর সজলের বন্ধু আকাশ মণ্ডল তরুণীকে ফোন করে পাংশায় এলে সজলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী গাজীপুর থেকে পাংশায় আসেন। পরে তাকে সরিষা ইউনিয়নে একটি আশ্রয়ণকেন্দ্রের কক্ষে নিয়ে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল ধর্ষণ করে। এ সময় তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল নিয়ে নেয় তারা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই তরুণী প্রাথমিক চিকিৎসা নিয়ে পরদিন শনিবার পাংশা মডেল থানার পুলিশকে বিষয়টি জানান।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‌‘এ ঘটনায় পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে মাঠে কাজ করছে পুলিশ।’

/এএম/ 
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি