ধামরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্যসহ নিহত ২

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৫ মার্চ ২০২৬, ২১:০২আপডেট : ০৫ মার্চ ২০২৬, ২১:০২

ঢাকার ধামরাইয়ে ক্যাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ক্যাভার্ডভানটি জব্দসহ চালককে আটক করেছে ধামরাই থানা পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে নিহত পুলিশ সদস্য ও হাসপাতাল থেকে অপরজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল তারেক হোসেন মল্লিক (৩৭) ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের সামছুল হক মল্লিকের ছেলে। এ ছাড়া নিহত আব্দুল কুদ্দুস (৬৫) কুশুরা ইউনিয়নের সিংশ্রী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত পুলিশ কনস্টেবল তারেক হোসেন মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে ধামরাইয়ের রাজাপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বাটুলিয়া এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে তারেক ও বাইসাইকেলের চালক আব্দুল কুদ্দুস সড়কে ছিটকে পড়লে বিপরীতমুখী একটি সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারেক নিহত হন। কুদ্দুসকে গুরুতর অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। এ ছাড়া কাভার্ডভ্যানচালক শাহীন হাওলাদারকে (৩৫) আটক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সুজিত কুমার মৃধা বলেন, ‘কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই পুলিশ সদস্য নিহত হন। সাইকেলচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনিও মারা যান। কাভার্ডভ্যান জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।’

 

/এএম/ 
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের