চলন্ত গাড়িতে আগুনে পুড়লো কুরিয়ার সার্ভিসের মালামাল

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ০৮:৫৩আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৯:০৮

ঢাকার সাভারের আশুলিয়ায় পরিবহনের সময় চলন্ত গাড়িতে পুড়ে গেছে একটি কুরিয়ার সার্ভিসের মালামাল। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।  তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে কাভার্ডভ্যানের ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় থাকা কাভার্ডভ্যানের ভেতর থেকে আগুনের বের হতে দেখেন ব্যাটারিচালিত রিকশার কয়েক যাত্রী। পরে দ্রুত কাভার্ডভ্যানের চালককে আগুনের বিষয়টি জানিয়ে কাভার্ডভ্যান থামাতে বলেন। চালক কাভার্ডভ্যান থামিয়ে পেছনের দরজা খুলে ভেতরে আগুন দেখতে পান। পরে চালকসহ আশপাশের লোকজন পানিয়ে ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

এ সময় তারা ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরেকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। এর আগেই আগুনে কাভার্ডভ্যানে থাকা মালামালের অধিকাংশ পুড়ে যায়। এ ছাড়া নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কের চন্দ্রামুখী লেনে এ ঘটনা ঘটয় ওই লেনে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শী ফরজ আলী বলেন, আমরা বাইপাইল থেকে আসতেছিলাম দেখি গাড়ির ভেতরে আগুন। পরে অটো (ব্যাটারি চালিত রিকশা) টান দিয়া আইসা ওদের (কাভার্ডভ্যান) থামায়া কইছি যে তোমাদের গাড়িতে আগুন লাগছে। পরে ওরা নাইমা দেখে যে আগুন লাগছে। পানি দিয়া আগুন নিভানোর চেষ্টা করছি। পরে ফায়ার সার্ভিস আইসা নিভাইছে। 

কাভার্ডভ্যানের চালক এমদাদ বলেন, কেরানীগঞ্জ থেকে চন্দ্রার উদ্দেশে যাচ্ছিলাম। হঠাৎ দেখি ধোঁয়া বের হইতেছে, পরে গাড়ি চাপায়া ডালা খুলে দেখলাম আগুন লাগছে। পরে ফায়ার সার্ভিস আসছে। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি পারি নাই। ফায়ার সার্ভিস আইসা আগুন নিভাইছে। গাড়িতে লোকজনের পার্সেল ছিল, আর কিছু না।

ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরেকটিসহ মোট তিনটা ইউনিট দিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, ​কাভার্ডভ্যানের ভেতর থেকেই  আগুনটা লেগেছে। তবে আগুন লাগার কারণ তদন্তের আগে বলা সম্ভব নয়। কুরিয়ার সার্ভিসের গাড়ি হওয়ায় এতে মোটরসাইকেল, বইপত্র, চাল-ডাল, মুড়িসহ নানা ধরণের মালামাল ছিল। অধিকাংশ মালামাল পুড়ে গেছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী