স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত দুজন গ্রেফতার

রূপগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ০২:৫৬ আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০২:৫৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে তার সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বউবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ভোরে উপজেলার তারাবো পৌরসভায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী (২৪) বাদী হয়ে বিকালে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভোরে অভিযুক্ত আফজাল খান তার এক সহযোগীকে নিয়ে ভুক্তভোগী ওই নারীর বাসায় প্রবেশ করে। বাসায় ঢুকে তারা প্রথমে ওই নারীর মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এ সময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেয়, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতনামা এক ব্যক্তি ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। এরপর ওই বাসা থেকে দুটি মোবাইল নিয়ে যায় তারা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সোমবার বিকালে মামলা করেছেন। পরে এ ঘটনায় জড়িত দুই আসামিকে রাতে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুটি ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

/এএম/
সম্পর্কিত
সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি ওলামা-মাশায়েখদের
হাজতে থাকা ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, প্রত্যাহার দুই পুলিশ সদস্য
বিয়ের ২০ দিনের মাথায় ড্রাইভারের সঙ্গে পালালেন বিএনপি নেতার স্ত্রী
সর্বশেষ খবর
সাগরের কোল ঘেষে নতুন ট্যুরিজম পার্ক, কাজ কতদূর এগুলো
সাগরের কোল ঘেষে নতুন ট্যুরিজম পার্ক, কাজ কতদূর এগুলো
হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস
হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন যুবদল নেতা, বললেন ‘তার কারণে ক্ষতি হচ্ছে’
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন যুবদল নেতা, বললেন ‘তার কারণে ক্ষতি হচ্ছে’
যে কাতার বাংলাদেশকে এলএনজি দিতো, তারাই এখন যুক্তরাষ্ট্রের ক্রেতা
যে কাতার বাংলাদেশকে এলএনজি দিতো, তারাই এখন যুক্তরাষ্ট্রের ক্রেতা
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই