সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ায় সংঘর্ষ

রাজবাড়ী প্রতিনিধি
২৪ মার্চ ২০২৬, ১৭:২০ আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৭:২০

রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি ফিলিং স্টেশনে আগে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে কালুখালী উপজেলার মোহনপুর এলাকার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় লোকজনের করা একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সংকটের কারণে গতকাল রাতে শেখ ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় কয়েকজন সিরিয়াল ভেঙে আগে তেল নিলে অপেক্ষমাণ অন্যদের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাময়িক তেল সরবরাহ বন্ধ রাখা হয়।

এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের মধ্যে হট্টগোল চলছে। একে-অপরকে কিলঘুষি মারছেন। একজন শার্টের কলার ধরে রাখছেন, অন্য কয়েকজন কিলঘুষি মারছেন। আবার অন্য একজনকে হ্যান্ডমাইক নিয়ে গোলযোগ থামানোর চেষ্টা করতে দেখা যায়। এ সময় কয়েকজনকে তেল নিতে আসা প্লাস্টিকের বোতল নিয়ে তেলের ড্রামের ওপর বারবার আঘাত করতে দেখা যায়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘লাইনে দাঁড়ানো ও আগে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সদর উপজেলার চন্দনী আফরা এলাকার এক যুবক তার হাতে থাকা চাবি রিং দিয়ে স্থানীয় মোহনপুর এলাকার আরেক যুবকের শরীরে আঘাত করলে তার মাথায় সামান্য রক্তপাত হয়। পরে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ পাঠালে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় পর্যায়ে মীমাংসা হওয়ায় কোনও পক্ষ অভিযোগ করেনি।’

/এএম/ 
সম্পর্কিত
আবারও বাড়লো উড়োজাহাজের জ্বালানির দাম
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
সূর্যের আলোয় সেচ, কমছে কৃষকের খরচ বাড়ছে আয়
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি