জাতীয় স্মৃতিসৌধে আ.লীগের পক্ষে ফুল দিতে এসে আটক ৩

সাভার প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ২০:১৭আপডেট : ২৬ মার্চ ২০২৬, ২০:১৭

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেওয়ার সময় দুই নারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা ও ২টার দিকে তাদের আটক করা হয়।

তারা হলেন রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা তাহমিনা আক্তার (৪০),  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মিষ্টি সুভাষ (২৮) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রকিবুল ইসলাম দুর্জয় (৩২)।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাহমিনা আক্তারকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে শিশুসহ তিন সন্তানও ছিল। এ ছাড়া বেলা ২টার দিকে স্মৃতিসৌধের বেদির সামনে থেকে রকিবুল ইসলাম ও স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে মিষ্টি সুভাষকে আটক করা হয়।

আটকের পর তাহমিনা আক্তার সাংবাদিকদের জানান, আগে তিনি সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন। বর্তমানে কিছু করছেন না। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে একজন তৃণমূল কর্মী হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করছেন। সকালে বাসে তিন সন্তান নিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। নিজের ইচ্ছায় তিনি সন্তানদের নিয়ে এসেছেন।

আটক করে নিয়ে যাওয়ার সময় মিষ্টি সুভাষ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে আসছি। ব্যানারটা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ছিল। জননেত্রী শেখ হাসিনা কি বাংলাদেশের জন্য কিছু করে নাই?। আমরা তিন জন আসছি। এটা তো বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ।’

আটক করে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় রকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনও সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমরা নেত্রীকে ভালোবাসি ও বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুর ভালোবাসার কারণেই আজ এখানে আসছি। আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক। আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুকে আদর্শ বুকে ধারণ করেই আজ ২৬ মার্চ এখানে ফুল দিতে এসেছি।’

বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানানো হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে এ-৪ সাইজের কাগজে কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার পক্ষ থেকে ‘সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লিখে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দেওয়ার সময় তিন জনকে আটক করা হয়েছে। তারা আশুলিয়া থানা হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

/এএম/ 
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
সর্বশেষ খবর
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই