টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ২২:৫০ আপডেট : ২৭ মার্চ ২০২৬, ২২:৫০

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেংগর ৭ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধলাটেংগর এলাকায় পৌঁছালে হঠাৎ তেল শেষ হয়ে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী নেমে পাশের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সংলগ্ন রেললাইনে বসে ছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দুই পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। 

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, ‌‘সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। আমাদের ধারণা, নিহত পাঁচ জন একই পরিবারের সদস্য। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি