ধামরাইয়ে ব্যান্ডেজে মোড়ানো পরিত্যক্ত পায়ের খণ্ডিত অংশ উদ্ধার

সাভার প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ১৫:২৯আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৫:২৯

ঢাকার ধামরাইয়ে ব্যান্ডেজে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের বউবাজার এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। 

ধামরাই থানা পুলিশ জানায়, জাতীয় জরুরি যোগাযোগ নম্বর ৯৯৯-এ পাওয়া ফোন কলের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ব্যান্ডেজে মোড়ানো পায়ের হাঁটুর নিচের খণ্ডিত অংশটি গলিত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা করা হচ্ছে, এটি বাঁ পায়ের খণ্ডিত অংশ হতে পারে। তবে প্রাথমিকভাবে এটি নারী বা পুরুষের পায়ের অংশ কি না তা জানা যায়নি।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, আজকে বেলা সাড়ে ১১টার দিকে ৯৯৯ এ পাওয়া কলে জানা যায়, অজ্ঞাত এক ব্যক্তির পায়ের অংশ কুল্লা ইউনিয়নের বউ বাজার এলাকায় পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখা গেছে, পলিথিনে মোড়ানো ব্যান্ডেজ করা বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ পড়ে আছে। এ ঘটনার প্রকৃত ঘটনা জানতে সুরতহাল করে ডিএনএ প্রতিবেদনের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সম্ভব্য স্থানগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। এ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী