থানার পাশেই স্বর্ণের দোকানে চুরি

রাজবাড়ী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ২১:৩৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ২১:৩৯

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে গোয়ালন্দ বাজার প্রধান সড়কে অবস্থিত ‘বিপাশা জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোনও একসময় শাটারের মাঝ বরাবর বাঁকা করে ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরেরা। দোকান মালিকের দাবি, প্রায় ৮০-৯০ ভরি ওজনের রুপার গহনাসহ তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে তারা।

বিপাশা জুয়েলার্সের মালিক বাবলু ব্যাপারী জানান, বুধবার রাত পৌনে ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে শাটারে তালা লাগিয়ে বাড়ি যান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দোকানের সামনে এসে দেখেন শাটারটি বাঁকা এবং কিছুটা ফাঁকা হয়ে আছে। তালা খুলে ভেতরে ঢুকেই সবকিছু তছনছ অবস্থায় এবং শোকেইসের দুটি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। শোকেইসে সাজানো প্রায় ৮০ ভরির ওজনের রুপার গহনা নেই। এ ছাড়া আরও কয়েকটি রুপার গহনা চুরি হয়। ড্রয়ারে রাখা ৫ থেকে ৬ হাজার টাকা চুরি হয়। সবমিলিয়ে তিন লাখ টাকার জিনিসপত্র খোয়া গেছে। বেলা ১১টার দিকে তিনি বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানান।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘চুরির বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। চোরদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করছি। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী
মুরগির খোঁয়াড় থেকে আইফোনসহ নামিদামি ব্রান্ডের ৫৫ মোবাইল উদ্ধার
কারাগার থেকে পালানো এক চোরকে ধরতে সময় লাগলো ৯ মাস
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল