বিদ্যালয়ের ভবনে ফাটল, ঝড়ের সময় অন্যত্র আশ্রয় নিলো শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি 
০২ মে ২০২৬, ২০:৪৬ আপডেট : ০২ মে ২০২৬, ২০:৪৬

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৮৬ নম্বর তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দিয়েছে। শনিবার (২ মে) দুপুরে কালবৈশাখী ঝড় শুরু হলে শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ ওই একাডেমিক ভবন ছেড়ে দ্রুত বিদ্যালয়ের ওয়াস ব্লকে আশ্রয় নেয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ভবনটির দেয়ালে ফাটল দেখা দেয়। এর মধ্যে ছাদের পলেস্তারা খসে পড়ে এবং ভবন দুর্বল হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় শনিবার দুপুরে কালবৈশাখী ঝড় শুরু হলে ভবন ছেড়ে বিদ্যালয়ের ওয়াস ব্লকে আশ্রয় নেয় শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা বিবেচনা করে কয়েক মাস আগে সাবেক উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হক একটি টিনশেড ঘর নির্মাণের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেন। ওই বরাদ্দের ভিত্তিতে এলজিইডির প্রকৌশলী প্রকল্প প্রস্তুত করেন। তবে এরই মধ্যে ইউএনও বদলি হওয়ার পর উপজেলা প্রকৌশলী শফিউল আজম সেই বরাদ্দ বাতিল করে দেন বলে অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দুজন অভিভাবক জানান, শিশু শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও এমন একটি জরুরি বরাদ্দ বাতিল করা কোনোভাবেই ঠিক হয়নি। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিউল্লাহ হাওলাদার বলেন, ‌‘আজ দুপুরে ঝড় শুরু হতেই আমরা শিক্ষার্থীদের দ্রুত ওয়াস ব্লকে সরিয়ে নিই। ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে ক্লাস নেওয়াই কঠিন হয়ে পড়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ জরুরি। আগের ইউএনও রুম নির্মাণের বরাদ্দ দেন। সেই অনুযায়ী কাজের এগিয়ে নেওয়া হয়। তবে ইউএনও বদলি হতেই বরাদ্দ বাতিল করে দেন উপজেলা এলজিইডির প্রকৌশলী শফিউল আজম। পরবর্তী আমরা রুম নির্মাণের জন্য তার কাছে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। ওই সময়ে ক্লাসরুম নির্মাণ হলে আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না আমাদের।’ 

এ বিষয়ে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর কেনইবা টিনশেড ঘর নির্মাণের বরাদ্দ বাতিল করা হয়েছে, সে বিষয়টিও খতিয়ে দেখবো আমরা।’

/এএম/ 
সম্পর্কিত
মেধায় উত্তীর্ণ ঠিকানাহীন ছেলেটি প্রাথমিকের শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন
বিলের প্রতিকূলতা পেরিয়ে দেয়ালচিত্রে শিক্ষার নতুন পাঠ
দলীয় পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি