নারায়ণগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৬, ২১:৪৬আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ২১:৪৬

নারায়ণগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় নারায়ণগঞ্জে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। গত দুইদিন ধরে কিছুক্ষণ পরপরই দেখা দিচ্ছে লোডশেডিং। একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।
শহরের চাষাঢ়া এলাকার কবির হোসেন জানান, শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অন্তত ৭-৮ বার বিদ্যুৎ গেছে। প্রত্যেকবারই এক থেকে দুই ঘণ্টার বেশি লোডশেডিং হয়। ফলে বিদ্যুতের মটর চালানো যায়নি। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সবাই।
দেওভোগ এলাকার তাপস সাহা জানান, বৃহস্পতিবার রাত ১২টায় বিদ্যুৎ গিয়ে এসেছে পরদিন শুক্রবার ভোর ৪টার দিকে। কখন বিদ্যুৎ আসবে জানতে বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করলেও কেউ রিসিভ করেনি। ফলে জানা যাচ্ছে না কখন বিদ্যুৎ আসবে।
ঢাকা পাওয়ার ড্রিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নারায়ণগঞ্জের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মো. একরামুল হক জানান, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৩৩ কেভি গ্রিডের একটি ব্রেকার পুড়ে গেছে। সেটি মেরামতের কাজ চলছে। যে কারণে গত বুধবার রাত থেকে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে গেছে। তবে ওই ব্রেকারটির মেরামতের কাজ শেষ পর্যায়ে। আশা করছি শনিবার থেকে আর বিদ্যুতের সমস্যা থাকবে না।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম