ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৬ মে ২০২৬, ১৭:০৮ আপডেট : ০৬ মে ২০২৬, ১৭:০৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত নোবেল কটন অ্যান্ড স্পিনিং মিলের কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে পড়ে।

শ্রমিকদের অভিযোগ, গত তিন মাস ধরে তারা নিয়মিত বেতন পাচ্ছেন না। বকেয়া বেতন পরিশোধে মালিকপক্ষ বারবার সময়ক্ষেপণ করছে। বিভিন্ন অজুহাতে বেতন পরিশোধে গড়িমসি করায় বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালী উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বক্তব্য শোনে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা। বেলা আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।’

নোবেল কটন অ্যান্ড স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘বৃহস্পতিবার কারখানায় প্রয়োজনীয় কাঁচামাল, বিশেষ করে তুলা সরবরাহ আসবে। এরপর উৎপাদন কার্যক্রম শুরু হবে। কারখানা চালু হওয়ার পর শ্রমিকদের সঙ্গে বসে বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
কাজে ফিরছেন শ্রমিকরা: কোথাও উৎপাদন বন্ধ, কোথাও ‘কাজ নেই-মজুরি নেই’
আন্দোলন না করলে শ্রমিকদের সমস্যা কেউ জানতো না, সোমবার মালিকপক্ষ নতুন মজুরি জানাবে
অর্ধশত কারখানায় ছুটি, আজও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম