৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেফতার ইমি দুই মাস পর কারামুক্ত

গাজীপুর প্রতিনিধি
০৭ মে ২০২৬, ১৭:৩৩আপডেট : ০৭ মে ২০২৬, ১৭:৩৩

রাজধানীর শাহবাগ থানার সামনে ঐতিহাসিক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোয় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি জামিনে মুক্তি পেয়েছেন। প্রায় দুই মাস কারাভোগের পর বৃহস্পতিবার (৭ মে) বিকালে কারামুক্ত হন তিনি।

বিকাল পৌনে ৩টার দিকে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। তিনি বলেন, ‘জামিনের কাগজ কারাগারে পৌঁছালে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিকাল পৌনে ৩টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।’

ইমির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। গত ৩০ এপ্রিল তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান। এর আগে একবার তার জামিন আবেদন নাকচ হয়েছিল।

গত ৭ মার্চ রাতে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর কারণে একদল লোক ইমিকে মারধরের পর পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ তাকে আটক রাখে এবং পরদিন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখায়। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়।

কারামুক্তির বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন তার আইনজীবী মুহা. নোমান হোসাইন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কারামুক্ত ইমি, পাশে থাকা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

গত ৩০ এপ্রিল ইমির জামিন শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আদালতে ইমির পক্ষে শুনানি করেন আইনজীবী নোমান হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।

/এএম/ 
সম্পর্কিত
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
দুই বছরের সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন মেলেনি
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই