ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ

বাবা-বোনের পর মারা গেলো শিশু মুন্নাও, মায়ের অবস্থাও আশঙ্কাজনক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০২৬, ১৭:২০ আপডেট : ১৪ মে ২০২৬, ১৭:২০

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাত বছর বয়সী মুন্না। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। 

এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা, ছেলে, মেয়েসহ তিন জনের মৃত্যু হলো। এর আগে একই ঘটনায় দগ্ধ বাবা মো. কালাম (৩৫) সোমবার সকালে এবং মেয়ে কথা (৭) বুধবার সন্ধ্যায় মারা যায়। 

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ‘গুরুতর দগ্ধ অবস্থায় পরিবারের পাঁচ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আবুল কালামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় মারা যায় তার মেয়ে কথা এবং বৃহস্পতিবার সকালে ছেলে মুন্নার মৃত্যু হয়েছে। আবুল কালামের স্ত্রী দগ্ধ সায়মা (৩২) ও মেয়ে মুন্নি (১০) এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’

মৃতরা নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর ভুঁইগড় গিরিধারা এলাকার ৬ নম্বর সড়কে শাহজাহান মিয়ার মালিকানাধীন নয়তলা ভবনের নিচতলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়। নিহত আবুল কালাম সবজি বিক্রেতা ছিলেন।

গত রবিবার ভোরে উত্তর ভুঁইগড় গিরিধারা এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. কালাম, তার স্ত্রী সায়মা, ছেলে মুন্না এবং দুই মেয়ে মুন্নি ও কথা দগ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

/এএম/ 
সম্পর্কিত
টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
সর্বশেষ খবর
বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক: ১ নভেম্বর থেকে কার্যকর
খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক: ১ নভেম্বর থেকে কার্যকর
আইন লঙ্ঘনের অভিযোগ, নেপালে আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’ প্রদর্শনে নিষেধাজ্ঞা
আইন লঙ্ঘনের অভিযোগ, নেপালে আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’ প্রদর্শনে নিষেধাজ্ঞা
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর