নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০২৬, ২০:৩৬ আপডেট : ১৪ মে ২০২৬, ২০:৩৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাটে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় শঙ্কর (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় দগ্ধ অপর ১১ জনের মধ্যে পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, “সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শঙ্কর নামে একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় দগ্ধ পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছে।”
 
এর আগে, গতকাল বুধবার দুপুর জেরা মেঘনা ঘাট পাওয়ার লিমিটেডের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়, দগ্ধদের মধ্যে আমিরের (২৫) শরীরের ৮০ শতাংশ, কাওসারের (৩০) ৫৯ শতাংশ, আল আমিনের (৪০) ২২ শতাংশ এবং নাজমুল শেখের (৪০) ১৩ শতাংশ পুড়ে গেছে। 

দগ্ধদের সহকর্মীরা জানান, মেঘনা ঘাটে অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে নিজস্ব ক্যানটিনে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যানটিনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। পরে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, ক্যানটিনের গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটে।

/এবিএম/
সম্পর্কিত
ঢাকার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক
শজিমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন
সর্বশেষ খবর
চীনের শেয়ারবাজারে ২০ শতাংশ ধস, নেপথ্যে ৩ কারণ
চীনের শেয়ারবাজারে ২০ শতাংশ ধস, নেপথ্যে ৩ কারণ
ব্রুকের ডাবল সেঞ্চুরিও বৃথা, ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ইতিহাস
ব্রুকের ডাবল সেঞ্চুরিও বৃথা, ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ইতিহাস
এবার বিএনপি নেতার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, কয়েকজনকে মারধর
এবার বিএনপি নেতার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, কয়েকজনকে মারধর
স্যামসাংয়ে টেসলা-এনভিডিয়ারের ২৮০ কোটি ডলারের বিনিয়োগ
স্যামসাংয়ে টেসলা-এনভিডিয়ারের ২৮০ কোটি ডলারের বিনিয়োগ
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো