রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আরেক বাংলাদেশি নিহত

মাদারীপুর প্রতিনিধি
২২ মে ২০২৬, ১২:২৫আপডেট : ২২ মে ২০২৬, ১২:২৫

জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়েছিলেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার যুবক সুরুজ কাজী। সেখানে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেন। অবশেষে যুদ্ধক্ষেত্রেই নিহত হয়েছেন তিনি। এ খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পরিবারে চলছে আহাজারি।

নিহত সুরুজ কাজী মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার শাহাবুদ্দিন কাজীর ছেলে। এদিকে নিহত সুরুজ কাজীর লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পরিবারের আর্থিক সংকট দূর করতে রাশিয়ায় যান সুরুজ কাজী। সেখানে বিভিন্ন কাজ করার পর একপর্যায়ে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হন। সম্প্রতি যুদ্ধ চলাকালে তিনি নিহত হয়েছেন বলে পরিবারের কাছে খবর আসে। তবে গত তিনদিন আগে মৃত্যুবরণ করে, বৃহস্পতিবার বিকালে খবর পায় পরিবার।

সুরুজের মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই তার বাড়িতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর ভিড় বাড়ছে। পরিবারের সদস্যরা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। বিশেষ করে বৃদ্ধ বাবা-মায়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

নিহতের এক স্বজন রহমত বলেন, সংসারের হাল ধরতে বিদেশে গিয়েছিল সুরুজ। কে জানতো যুদ্ধেই তার প্রাণ চলে যাবে। আমরা তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানাই।

স্থানীয় এক প্রতিবেশী রবিন বলেন, সুরুজ খুবই শান্ত স্বভাবের ছেলে ছিল। পরিবারের জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। তার এমন মৃত্যু মেনে নেওয়া খুব কষ্টের।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, নিহতের ঘটনা আমার জানা নেই। আপনার মাধ্যমে জানতে পেরেছি। এখন এ বিষয়ে খোঁজ নেওয়া হবে। তবে লাশ আনার বিষয়ে নিহতের পরিবার সহযোগিতা চাইলে, নিয়মমতো তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বশেষ খবর
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু