শেরপুরে পঞ্চম শ্রেণির শিশুকে ধর্ষণের পর জোরপূর্বক গর্ভপাত, মামলা 

উমর ফারুক সেলিম, শেরপুর প্রতিনিধি 
২৪ মে ২০২৬, ০৩:৫৮ আপডেট : ২৪ মে ২০২৬, ০৩:৫৮

শেরপুর পৌর শহরের ঢাকলহাটি মহল্লায় ১২ বছর বয়সী পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণ এবং পরবর্তীকালে অবৈধভাবে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে স্থানীয় যুবক কাউছার (২৪) ও সুন্নত আলী সন্তু (৬০) সহ কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। 

ভুক্তভোগী পরিবার ও মামলার এজাহার থেকে জানা যায়, শেরপুর পৌর শহরের ঢাকলহাটি মহল্লার শাহীন মিয়ার ছেলে কাউছার মিয়া (২৪) ওই শিশুকে বিভিন্ন সময় প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

সম্প্রতি শিশুটির শারীরিক গঠনে পরিবর্তন লক্ষ্য করা গেলে বিষয়টি কাউছারের নজরে আসে। এরপর অপরাধ ধামাচাপা দিতে কাউছার অন্য আসামিদের সহযোগিতায় ওই শিশুর জোরপূর্বক গর্ভপাত করায়। অনভিজ্ঞ ও অবৈধ উপায়ে গর্ভপাত করানোর ফলে শিশুটির শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ শুরু হয় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। 

অভিযোগ উঠেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি সামাজিকভাবে ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে চাপ প্রয়োগ করে। তবে শিশুর শারীরিক অবস্থার চরম অবনতি হলে গত ২২ মে (শুক্রবার) তার মা আশঙ্কাজনক অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান এবং গাইনি বিভাগে ভর্তি করান।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা বলেন, “আমার অবুঝ মেয়েটাকে ফুসলিয়ে ধর্ষণ করা হয়েছে। পরে তারা জোর করে বাচ্চা নষ্ট করেছে। প্রচুর রক্তক্ষরণের কারণে আমার মেয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছটফট করছে। আমি এই পশুপিশাচদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক বিচার চাই।” 

ভুক্তভোগী শিশুর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার তাহেরাতুল আশরাফী বলেন, “১২ বছর বয়সী এক কন্যা শিশু স্ত্রী-রোগজনিত (গাইনি) মারাত্মক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।” 

এই বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পৌর শহরের একটি মহল্লায় শিশুকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে পুলিশের একাধিক দল কাজ করছে। 

/এসটি/ 
সম্পর্কিত
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: যেসব প্রশ্নের উত্তর মেলেনি
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
সর্বশেষ খবর
ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
হাম-উপসর্গে একদিনে আক্রান্ত ১৪২১, মৃত্যু দুজনের
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ