চাপ বাড়লেও এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে নেই যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০২৬, ১০:০৪আপডেট : ২৬ মে ২০২৬, ১০:০৪

ঈদুল আজহায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে ও স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এই এক্সপ্রেসওয়ে ও সেতুতে কোনও যানজট নেই।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশপথ হিসেবে খ্যাত ওই মহাসড়কটিতে ঈদযাত্রাকে কেন্দ্র করে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেড়েছে। তবে আধুনিক এই মহাসড়কে নেই দুর্ভোগ ও বিড়ম্বনা। এতে বরাবরের মতোই স্বস্তিতে গন্তব্যে যাচ্ছেন দক্ষিণের যাত্রীরা।

ঈদের দীর্ঘ ছুটিকে সামনে রেখে রবিবার রাত থেকেই নাড়ির টানে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।

বরাবরের মতো এবারের ঈদ যাত্রায় এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত ছোট যান ও মোটরসাইকেলের আধিক্য দেখা গেছে।

যাত্রীরা নির্বিঘ্নে কোনও ভোগান্তি ছাড়াই বাড়িতে ফিরছে বলে জানান। তবে তারা কিছু যানবাহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন।

মাওয়া ট্রাফিক পুলিশের ওসি জিয়াউর হায়দার জানান, মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক সময়ের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে নির্বিঘ্নে ঈদে বাড়ি ফিরছে মানুষ। পদ্মা সেতুতে পারাপার দ্রুত ও নির্বিঘ্ন করতে ৮টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা দুটি অতিরিক্ত লেন সংযুক্ত করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
যানজট নিয়ন্ত্রণে এ মাসেই চালু হতে পারে ড্রোন
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
সর্বশেষ খবর
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন 
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
ফেসপ্যাক লাগানোর সঠিক সময় জানেন কী
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত সাউথইস্ট ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত সাউথইস্ট ব্যাংক
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল