যমুনা সেতুতে একদিনে ৫৩ হাজার গাড়ি পারাপার, টোল কত উঠলো?

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ মে ২০২৬, ১১:৩৭আপডেট : ২৬ মে ২০২৬, ১১:৩৮

ঈদযাত্রায় ক্রমেই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা। মঙ্গলবার (২৬ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 
 
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়,  রবিবার (২৪ মে) রাত ১২টা থেকে সোমবার (২৫ মে) রাত ১২টা পর্যন্ত ৫৩ হাজার ২৪৬টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এর মধ্যে যমুনা সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গের দিকে গেছে ৩২ হাজার ১৮৬টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৪০ টাকা। আর যমুনা সেতু পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকার দিকে পার হয়েছে ২১ হাজার ৬০টি যানবাহন। এখানে টোল আদায় হয়েছে এক কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭০ টাকা। 

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোটরসাইকেলের জন্য চারটি আলাদা বুথসহ মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। যানজট এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।

এদিকে, অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতুর পূর্বপাড়ের টোল প্লাজা থেকে সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে বাস ও ট্রাকে থাকা নারী, শিশু এবং বৃদ্ধদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট। দীর্ঘক্ষণ গণপরিবহনে আটকে থেকে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

/এফআর/
সম্পর্কিত
শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেলো ব্রিজ
ধসে যাচ্ছে সংযোগ সড়ক, হুমকির মুখে সাদুল্লাপুরের ঘাঘট নদীর ব্রিজ
রাঙামাটি-বান্দরবান সড়কে ধসে পড়লো সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত