নদীতে পড়া বাসটি উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি 
০৫ জুন ২০২৬, ১২:২৫ আপডেট : ০৫ জুন ২০২৬, ১৩:০৪

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাসটি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি পানির নিচ থেকে ওপরে তোলা হয়।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ফেরিতে ওঠার প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

১০টায় উদ্ধারকাজ শুরু হয়ে ১২টায় শেষ হয়। বাসটি ওপরে তোলা হয়েছে, তবে ভেতরে কোনও লাশ পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বাসটি তখন খালি ছিল এবং যাত্রীরা আগেই ঘাটে নেমে গিয়েছিলেন। এ কারণে কোনও প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছেন তারা।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, ঘাটে প্রবেশের আগেই নিয়ম অনুযায়ী বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে বড় ধরনের প্রাণহানি ও সম্ভাব্য বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

তবে দুর্ঘটনার সময় বাসের চালক ও সহকারী নদীতে পড়ে যান। পরে স্থানীয় বাসিন্দা ও ঘাট সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগে তাদের জীবিত উদ্ধার করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরও পড়ুন...

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় ডুবে গেলো বাস

ফেরিঘাটে আবার নদীতে পড়লো বাস, দায় কার

আবার কীভাবে নদীতে পড়লো বাস

দৌলতদিয়ায় নদীতে বাস, চালক ও সহকারী উদ্ধার

 

/এএম/এমএএল/
সম্পর্কিত
পদ্মা ব্যারাজ থেকে আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধানমন্ত্রীর কাছে যত প্রত্যাশা রাজশাহীবাসীর
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪
গঙ্গা চুক্তি ও পদ্মা ব্যারাজ নিয়ে সংসদীয় কমিটিতে যে আলোচনা হলো
সর্বশেষ খবর
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির