টাঙ্গাইলে বজ্রাঘাতে বাবা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ জুন ২০২৬, ২১:২৯আপডেট : ০৫ জুন ২০২৬, ২১:২৯

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রাঘাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের বাসিন্দা খালিদুল ইসলাম (৩০) ও তার মেয়ে খাদিজা আক্তার (১০)।

জানা গেছে, খালিদুল ইসলাম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে বেড়াতে যান। দুপুরে সেখান থেকে তারা ব্যাটারিচালিত অটোরিকশাযোগে পাশের মেরুয়াঘোনা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা দেন। তারা ঘটনাস্থলে পৌঁছালে থেকে নামার সময় হঠাৎ বজ্রাঘাত শুরু হয়। এ সময় অটোরিকশা থেকে নামার সময় বজ্রাঘাতে খালিদুল ইসলাম ও তার মেয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেয়ে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, হাসপাতালে তাদের মৃত অবস্থায় নিয়ে আসা হয়। বাবা ও মেয়ের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

দেলদুয়ার থানার ওসি মোহাম্মদ সাখাওয়াত তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে ‘সুপার স্পেশালাইজড’ হাসপাতাল তৈরির কথা জানালেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
নারায়ণগঞ্জে ‘সুপার স্পেশালাইজড’ হাসপাতাল তৈরির কথা জানালেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
হাম থেকে সুস্থ হয়ে ডেঙ্গুর কাছে হেরে গেলো দেড় বছরের শিশুটি
রাজশাহীতে ডেঙ্গুতে প্রথম মৃত্যুহাম থেকে সুস্থ হয়ে ডেঙ্গুর কাছে হেরে গেলো দেড় বছরের শিশুটি
‘কিশোর গ্যাং’ অভিযোগে ১৮ জনকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
‘কিশোর গ্যাং’ অভিযোগে ১৮ জনকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস 
তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস 
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
৩৮ বছর পর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর পর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে