গৃহবধূকে ধর্ষণ চেষ্টা: এক ব্যক্তির ১০ বছর সশ্রম কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৬, ১৯:৪৯আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৯:৪৯

কারাদণ্ড মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার খলিলপুর গ্রামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও ছুরি দিয়ে জখমের দায়ে কাজী সেলিম হোসেন (৪০) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত । একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান আসামির উপস্থিতিতে এই রায় দেন।
এই মামলা বিচারাধীন অবস্থায় প্রায় দুই বছর হাজতবাস করেছেন কাজী সেলিম।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ২৯ মার্চ রাতে ঘরে ঢুকে প্রতিবেশী এক গৃহবধূকে ধারালো ছুরি ঠেকিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন সেলিম। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে বাড়ির লোকজনের এগিয়ে আসার আশঙ্কায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান সেলিম। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এ ঘটনায় সেলিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূ।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ১৫ জনের সাক্ষ্য গ্রহণ এবং যুক্তি-তর্ক শেষে ওই রায় দিয়েছেন।

একই সঙ্গে এই মামলা বিচারাধীন অবস্থায় সেলিম দুই বছর ১৮ দিন হাজতবাস করায় ওই সাজা থেকে তা বাদ দেয়ারও আদেশ দেয়া হয়েছে বলেও জানান আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর একেএম নুরুল হুদা ও আসামি পক্ষে হাসান জাফর ইমাম মামলাটি পরিচালনা করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান