ফরিদপুরে জোড়া খুন: আসামিরা ধরা ছোঁয়ার বাইরে

ফরিদপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৬, ২১:৪৬আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ২১:৪৯

ফরিদপুর ফরিদপুর পৌরসভার দুই পরিচ্ছন্নতা কর্মী মানিক জমাদ্দার ও ভরত জমাদ্দার খুনের ঘটনায় এখন পর্যন্ত কোনও রহস্যই উদঘাটন করতে পারেনি পুলিশ। আসামিরা এখনও রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। তবে বেশ কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত করছে পুলিশ। অভ্যন্তরীণ কোন্দল, নারী ঘটিত ব্যাপার, মাদক সংক্রান্ত বিষয়সহ কয়েকটি দিক সামনে রেখে পুলিশ, র‌্যাব তদন্ত করছে বলে জানা গেছে।
এদিকে, এ ঘটনার পর যে ১০ শ্রমিককে আটক করা হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। ঘটনার দুই দিন পার হয়ে গেলেও প্রকৃত খুনিদের সনাক্ত এবং গ্রেফতার না হওয়ায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে হরিজন সম্প্রদায়ের মধ্যে।
রবিবার সকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও হরিজন সম্প্রদায়ের লোকজন পৌর কার্যালয়ের সামনের মুজিব সড়কে বেলা ১০টা থেকে আধাঘণ্টা ব্যাপী  মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপির কর্মসূচি পালন করেছে।

এ সময় বক্তব্যে পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন, এ খুনের ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আটক করতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিমের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম