ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৯ জুন ২০২৬, ০৩:২৫আপডেট : ০৯ জুন ২০২৬, ০৩:২৫

ঢাকার সাভারে সদ্য গঠিত পৌর ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়া এক ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৮ জুন) দুপুরে সাভারের ছায়াবীথি মহল্লার একটি বাড়ির দোতলার ফ্ল্যাট থেকে রিয়া মনির (২১) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত ছাত্রদল নেতা রনি ইসলাম (২২) কুষ্টিয়ার ইবি থানা এলাকার ফকিরপাড়া এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে সাভারের পৌর এলাকা ছায়াবীথি মহল্লায় বসবাস করেন। তিনি সদ্য গঠিত পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন রনি ইসলাম ও তার স্ত্রী রিয়া মনি। গত ৫ জুন সদ্য গঠিত সাভার পৌর ছাত্রদলের কমিটিতেও সহ-সাধারণ সম্পাদক হিসেবে ১৩২ নম্বর ক্রমিকে নাম রয়েছে তার।

স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, রবিবার রাতে স্ত্রীকে হত্যার পর মরদেহ ঘরের ভেতরে রেখে বাহির থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান তিনি। এরপর নিজেই পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে আজ দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান অভিযুক্ত। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

/এএম/
সম্পর্কিত
ভালোবেসে বিয়ে, ছয় মাসেই লাশ
যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
আনার হত্যা মামলায় শিমুলের জামিন স্থগিত চেয়ে আবেদন করবে রাষ্ট্রপক্ষ
সর্বশেষ খবর
গুলশানে পদবঞ্চিতদের বিক্ষোভ, যা বললেন যুবদল সভাপতি
গুলশানে পদবঞ্চিতদের বিক্ষোভ, যা বললেন যুবদল সভাপতি
চোরাই স্বর্ণালঙ্কার ও অনলাইন জুয়ার চক্রে জড়িত ৬ জন গ্রেফতার
চোরাই স্বর্ণালঙ্কার ও অনলাইন জুয়ার চক্রে জড়িত ৬ জন গ্রেফতার
ভালোবেসে বিয়ে, ছয় মাসেই লাশ
ভালোবেসে বিয়ে, ছয় মাসেই লাশ
যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে