শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার 

ময়মনসিংহ প্রতিনিধি
২১ জুন ২০২৬, ০২:১৬ আপডেট : ২১ জুন ২০২৬, ০২:১৬

ময়মনসিংহের ত্রিশালে সাড়ে পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. শাহিনুর ইসলাম নামে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (২০ জুন) রাতে ত্রিশাল থানায় মামলা করেছেন শিশুটির বাবা।

গ্রেফতারকৃত ইমাম মো. শাহিনুর ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামর পশ্চিমপাড়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ত্রিশাল উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ভুক্তভোগী শিশুটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামের বাসিন্দা। পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার একটি গ্রামে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে।

ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার থেকে জানা যায়, শাহিনুর ইসলামের কাছে আরবি শিখে শিশুটি। তার সঙ্গে আরও দুই ছেলে শিশুও আরবি শিখে। শনিবার বিকালে শিশুটি আরবি শিখতে গিয়ে বাড়ি ফিরতে দেরি হয়। মা খুঁজতে গিয়ে দেখেন শাহিনুর ইসলাম মেয়েকে ধর্ষণ করছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে শাহিনুরকে আটক করে। তারা শাহিনুরকে মারধর করে মসজিদের ভেতরে তালাবদ্ধ রেখে পুলিশকে খবর দেন। পরে জুতার মালা পরিয়ে তাকে় পুলিশের কাছে সোপর্দ করা হয়। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠানোর পরামর্শ দেন।

সন্ধ্যায় শিশুটির মা বাংলা ট্রিবিউনকে বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে কোনও শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।

এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা মামলা করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে শাহিনুর ইসলামকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরা ত্রাসের রাজত্বের ইঙ্গিত: জুবায়ের
ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরা ত্রাসের রাজত্বের ইঙ্গিত: জুবায়ের
ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ
দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ
যেখানে পালিয়ে ছিলেন আমিনী, যেভাবে হলেন গ্রেফতার
যেখানে পালিয়ে ছিলেন আমিনী, যেভাবে হলেন গ্রেফতার
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার