৪ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থলে ঘর ছেড়ে রাস্তায় মানুষজন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২২ জুন ২০২৬, ২২:৫৭ আপডেট : ২২ জুন ২০২৬, ২২:৫৭

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল চার। এর উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে মাত্র ১৬ কিমি পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জে।  

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে, আকস্মিক এই ভূমিকম্পে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন।

স্থানীয়রা বাসিন্দা আরিফ হোসেন বলেন, ‘কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পের সময় ভবন ও আসবাবপত্র কেঁপে ওঠে। বিশেষ করে বহুতল ভবনে অবস্থানকারীরা বেশি কম্পন অনুভব করেছেন। উৎপত্তিস্থল রূপগঞ্জ উপজেলায় হওয়ায় এর প্রভাব আশপাশের এলাকাতেও বেশি অনুভূত হয়। আমরা আতঙ্কে ঘর ছেড়ে বাইরে এসে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছি।’

রূপগঞ্জের বাসিন্দা তুষার ব্যাপারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘রাতে হঠাৎ করে ঘর কেঁপে উঠতে দেখি। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে বুঝতে পারি ভূমিকম্প হয়েছে। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘরের বাইরে বের হয়ে আসি। কয়েক সেকেন্ডের জন্য এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আল্লাহর রহমতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাইনি।’

তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানিয়েছে। ভূমিকম্পের পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং স্বজনদের খোঁজখবর নিতে দেখা যায়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করা এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা।

/এএম/ 
সম্পর্কিত
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
দেশে ভূমিকম্প অনুভূত, কখন কোথায়
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি