‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে, কারণ কী?

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ১২:২৫আপডেট : ২৩ জুন ২০২৬, ১২:২৫

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গবেষণার জন্য সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) আনা হয়েছে। অ্যালবিনো জাতের আলোচিত মহিষটিকে বর্তমানে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) কর্মকর্তারা জানান, গত রবিবার (২১ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ইতিমধ্যে বিএলআরআই কর্তৃপক্ষ মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ, গবেষণার লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।

মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব বলেন, মহিষটি কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যেহেতু মহিষটি চিড়িয়াখানায় ছিল তাই আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত কোয়ারেন্টিনে রাখা হবে। মহিষটি রোগমুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে এই সময়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এরপর কীভাবে গবেষণায় ব্যবহার করা যায় সেটি নিয়ে ভাবা হবে।

প্রসঙ্গত, গত কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল। মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে জিয়া উদ্দিনের ভাই নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে।

পরে মহিষটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন-ভিডিও প্রকাশিত হয়।

জিয়া উদ্দিন মৃধা মহিষটি বিক্রি করেছিলেন কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছে। কোরবানির ঈদ সামনে রেখে ২৫ মে বিকালে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটিকে কেরানীগঞ্জে নিজের বাড়িতে আনেন মনিরুজ্জামান।

ঈদের আগের দিন বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে আসে পুলিশ। শুরুতে কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। পরে মহিষটির ঠাঁই হয়েছিল মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়।

/এফআর/
সম্পর্কিত
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
ধামরাইয়ে সাদ হত্যা মামলা পুনঃতদন্তের দাবি এনসিপির
সর্বশেষ খবর
শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর
শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও চার জন 
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও চার জন 
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন
রোনালদোকে ঘিরে বিতর্ক থাকলেও পর্তুগাল আরও ঐক্যবদ্ধ 
রোনালদোকে ঘিরে বিতর্ক থাকলেও পর্তুগাল আরও ঐক্যবদ্ধ 
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা